ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার, আসামি লাপাত্তা

ফেনী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্মপুর আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ৭০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. আব্দুর রহমান গাজী, এএসআই মো. আক্তারুজ্জামান মিলন এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানে ফেনী মডেল থানাধীন ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধর্মপুর আশ্রয়ণ প্রকল্পের রুম নম্বর ১৫/১০-এ তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পলাতক আসামি জামালের বসতঘরের পশ্চিম পাশ থেকে বিশেষ কৌশলে প্লাস্টিকের কস্টেপ দিয়ে মোড়ানো ১০টি গাঁজার বান্ডেল উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডেলে ৭ কেজি করে মোট ৭০ কেজি গাঁজা পাওয়া যায়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে ভোর ৪টা ৩০ মিনিটে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার, আসামি লাপাত্তা

আপডেট সময় ১২:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬