নওগাঁর মান্দা উপজেলায় আম নামানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার হাটোইর গ্রামের বাসিন্দা মৃত দিনা মোল্যা এর ছেলে তৈয়বুর রহমান (৬৫)সহ স্থানীয় কয়েকজনের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে ওই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ অনুযায়ী,সৈয়ব আলীর ছেলে, সুজাত, এমরান, সুমন’সহ আরও ৭-৮ জন মিলে তৈয়বুর রহমানের ওপর হামলা ও মারধর চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।#
আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ 




















