ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

অপারেশনের সময় শ্লীলতাহানির অভিযোগ! তদন্তে পুলিশ

গলব্লাডারের সমস্যা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার এক নামী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক নারী। অপারেশন টেবিলে ওই রোগীকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন বছর চল্লিশের ওই নারী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

ওই রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া পর তাকে অচেতন করে অপারেশন করা হয়। ওই অবস্থায় শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পুলিশকে ওই নারী জানান, বুঝতে পারছিলাম আমার ডানদিকে কেউ দাঁড়িয়ে রয়েছে। আমার শরীরে হাত দিচ্ছে। ভীষণ ব্যথাও পাই। যখন পুরোপুরি জ্ঞান ফেরে তখন বুঝতে পারি বিষয়টা। এমনকি আমার গোপনাঙ্গে কালশিটের দাগও রয়েছে।

পুলিশ সূত্রে খবর, গলব্লাডারে অস্ত্রোপচারের জন্য বাইপাসের ধারের এক নামী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই নারী। বৃহস্পতিবার সকালে তাকে কেবিন থেকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এরপর অস্ত্রোপচারের জন্য তাকে অচেতন করা হয়। ঘণ্টা দুয়েক পর অস্ত্রোপচার শেষ হয়। অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে তখনও ঘোরের মধ্যে ছিলেন তিনি। সেই অবস্থাতেই অনুভব করেন, কেউ একজন তার শরীরের গোপনাঙ্গে আপত্তিকর ভাবে স্পর্শ করছে।

ইতোমধ্যেই হাসপাতালের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। বিষয়টি স্বীকার করে তদন্তের কথাও জানিয়েছে বেসরকারি হাসপাতালটি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

অপারেশনের সময় শ্লীলতাহানির অভিযোগ! তদন্তে পুলিশ

আপডেট সময় ০২:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩