ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গত ৬ জুন রাত আনুমানিক ১০টার দিকে মান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে যে, মান্দা উপজেলা পরিষদের প্রধান ফটকের বিপরীত পাশে অবস্থিত মোল্লা টাওয়ারের দ্বিতীয় তলায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালায়। এ সময় সেখানে উপস্থিত চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, জাহিদুল হক ইমন (২৫), হাফেজ আলী (৪৫), মুস্তাকিম (৩৪) ও রনি (৩৬)।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৮ পাতায় মোট ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন গ্রেফতার

আপডেট সময় ১১:৩৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬