ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা পরিষদের স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাজধানীর বামনারটেকে নিয়মবহির্ভূত ভবন নির্মাণে রাজউকের অভিযান হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারাল ৬৭ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

হঠাৎ অপু বিশ্বাসের রহস্যময় পোস্ট, নেটদুনিয়ায় নতুন আলোচনার ঝড়

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি বরাবরই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি নতুন একটি ফটোশুটের ছবি ও দার্শনিক বার্তা শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে তাকে গাঢ় বেগুনি রঙের শাড়িতে দেখা যায়, যেখানে সূক্ষ্ম জরি ও নকশার কাজ শাড়িটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। গলায়, কানে ও হাতে মানানসই গয়না পরায় তার সাজে ফুটে ওঠে এক রাজকীয় আবহ, যা অনেকের কাছে বিয়ের সাজের অনুভূতিও তৈরি করে।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।

পোস্ট প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা মন্তব্যে প্রশংসার বন্যা বইয়ে দেন। অনেকেই তার সৌন্দর্য ও আভিজাত্যপূর্ণ উপস্থাপনার প্রশংসা করেন।

তবে আলোচনার আরেকটি দিকও সামনে এসেছে। সম্প্রতি ঢালিউডের আরেক অভিনেত্রী শবনম বুবলী জানিয়েছেন, তিনি ও শাকিব খান এর প্রথম কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও এ বিষয়ে এখনো শাকিব খান প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো সম্পর্ক ও পারিবারিক আলোচনাও নতুন করে সামনে আসছে। কারণ, শাকিব খানের সঙ্গে আগে বৈবাহিক সম্পর্কে ছিলেন অপু বিশ্বাস এবং তাদের সংসারে একমাত্র ছেলে আব্রাম খান জয় রয়েছে।

ফলে চলমান এই আলোচনার মধ্যেই অপু বিশ্বাসের সাম্প্রতিক “রহস্যময়” পোস্ট নেটিজেনদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত

হঠাৎ অপু বিশ্বাসের রহস্যময় পোস্ট, নেটদুনিয়ায় নতুন আলোচনার ঝড়

আপডেট সময় ০৭:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬