ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও ট্যাপেন্ডাডলসহ ৪ মাদক কারবারি আটক

রংপুরের পীরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও ট্যাপেন্ডাডলসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু আনছার মো. রবিউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রংপুর-ঢাকা মহাসড়কের কৃষিকল কোল্ড স্টোরের বিপরীতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তুলারামপুর-মজিদপুর গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে মো. ওয়াজেদুল ইসলাম (৩৩)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদারপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে লেবু মিয়া (২৯)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
অপরদিকে, এসআই (নিরস্ত্র) মো. হামিদুল ইসলামের নেতৃত্বে আরেকটি দল গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর ইউনিয়নের নখারপাড়া গ্রামের পলাতক আসামি মো. জিল্লুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখানে মাদক ক্রয়-বিক্রয়ের প্রমাণ পাওয়া গেলে মো. রিয়াদ মিয়া (২৬) ও মো. বায়েজিদ বোস্তামী (২১)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় জিল্লুর রহমান কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
তল্লাশিকালে রিয়াদ মিয়ার কাছ থেকে ০.৫ গ্রাম হেরোইন, ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং নগদ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া বায়েজিদ বোস্তামীর কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত মাদকদ্রব্যসহ আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি জিল্লুর রহমানকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও ট্যাপেন্ডাডলসহ ৪ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:২৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬