ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জ ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মনোয়ার হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকালে জিলবাংলা সুগারমিলস এলাকার গাবতলি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। মনোয়ার হোসেন উপজেলার সদর ইউনিয়নের মধ্য গামারিয়া গ্রামের মো: দুদু মিয়ার ছেলে।
দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন মাস্টার মো: আব্দুল বাতেন জানান, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন থেকে জামালপুর মুখে ছেড়ে যায়। এরপর ৬টা ৪৫ মিনিটে খবর পাই গাবতলি রেল ক্রসিং এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। পরে সেখানে ছুটে যাই। তার নাম-ঠিকানা পাওয়া যায়নি। সংবাদ প্রতিবেদন পরিষেবা

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ রেলস্টেশন রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) স্বপন দাস জানান, শনিবার সকালে ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের পরিচয় নিশ্চিত করেছেন, নিহতের ভাই সানোয়ার হোসেন।

তিনি আরো বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে যাই, জামালপুর রেল পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি অবগত করে থানায় নিয়ে আসি। পরে স্বজনদের না দাবি ও ময়নাতদন্তে না দেয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত মনোয়ার হোসেনের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জ ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৫:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬