সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

বৈদ্যুতিক খুঁটি থেকে ঘুঘু পাখির ছানা নামাতে গিয়ে কিশোরের মৃ’ত্যু

রাজশাহীর তেরখাদিয়ায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটি থেকে ঘুঘুর ছানা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের যৌথ তৎপরতা।
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে থাকা পাখির বাসা থেকে ঘুঘুর ছানা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজ্জাদ নামে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে নির্মাণাধীন ফ্লাইওভারের পূর্ব পাশে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর মো. সাজ্জাদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সাজুর ছেলে। বর্তমানে তারা পরিবারসহ নগরীর রাজপাড়া থানার বন্ধ গেট মসজিদ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম দুর্ঘটনার বিস্তারিত জানিয়ে বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে থাকা ঘুঘু পাখির বাসা থেকে বাচ্চা নামানোর সময় অসাবধানতাবশত সেখানে শর্ট সার্কিট হয়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর সাজ্জাদ ছিটকে পাশের বাড়ির টিন ও তারের সঙ্গে বিপজ্জনকভাবে ঝুলে থাকে। বেলা পৌনে ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছোটেন এবং বিদ্যুৎ বিভাগের তাৎক্ষণিক সহযোগিতায় লাইন বন্ধ করে তাকে উদ্ধার করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে কিশোর সাজ্জাদকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জোনান, ঘটনাটি সম্পর্কে পুলিশ পুরোপুরি অবগত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া গেলে, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে এই কিশোরের মৃত্যুর ঘটনায় রাজপাড়া থানায় আজই একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

বৈদ্যুতিক খুঁটি থেকে ঘুঘু পাখির ছানা নামাতে গিয়ে কিশোরের মৃ’ত্যু

আপডেট সময় ০৫:০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬