ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত

​গোপালগঞ্জের কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ​আজ ৬ জুন ২০২৬ ইং, রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কোটালীপাড়া পৌরসভার বাস্তবায়নে এই র‍্যালিটি অনুষ্ঠিত হয়।
​র‍্যালিতে উপস্থিত ছিলেন  কোটালীপাড়ার  উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এস এম শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর নির্বাহী কর্মকর্তা পিজুস কান্তি বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ।রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীসহ সর্বস্তরের সাধারণ জনগণ।
​র‍্যালি শেষে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধন এবং মশার বংশবৃদ্ধি রোধে সচেতনতামূলক বক্তব্য রাখা হয়। বক্তারা বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ‘এডিস মশা নিধন করুন’ এবং ‘পানি জমা হতে দেবেন না’—এই স্লোগানকে সামনে রেখে পৌরবাসীকে সচেতন করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় ০১:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬