ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

আ.লীগের নির্বাচনী ‌‘গাইডলাইন’ আসতে পারে আজ

আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হবে টুঙ্গিপাড়ায়। এতে নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টনসহ দলের সাংগঠনিক শৃঙ্খলায় আসতে পারে গাইডলাইন।

শনিবার (৭ জানুয়ারি) দুপুর ২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্স-সংলগ্ন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা হবে। এটা হচ্ছে গত ২৪ ডিসেম্বর দলের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির প্রথম বৈঠক। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে এবার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। একজন সাংগঠনিক সম্পাদকের বিভাগ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জাতীয় সম্মেলনের পরে যৌথসভা করাটা গঠনতন্ত্রের বিধান। এ বিধান অনুযায়ীই মূলত এ বর্ধিত সভা। এর বাইরে আর কিছুই নয়।

আরো জানা গেছে, দল গোছানো, দ্বন্দ্ব-সংঘাত দূর করা, ঐক্য নিশ্চিত করে দলকে সুসংগঠিত করা, জনগণের আস্থা অর্জন ও আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে করণীয় কী হতে পারে, তার একটি ‘গাইডলাইন’ তা দিতে পারেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। চলতি বছর আওয়ামী লীগ সংগঠনকে ঐক্যবদ্ধ ও সরকারের উন্নয়ন প্রচারে জোর গুরুত্ব দেবে। যেসব বিভাগে সম্মেলন হয়েছে, সেখানে উপজেলায় বর্ধিত সভা করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

আ.লীগের নির্বাচনী ‌‘গাইডলাইন’ আসতে পারে আজ

আপডেট সময় ০১:৩৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩