সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

নওগাঁয় হাসুয়াসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

নওগাঁ সদর উপজেলায় ধারালো হাসুয়া দেখিয়ে টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন ২০২৬ তারিখে নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নওগাঁ সদরের পাহাড়পুর গ্রামের মৃত আজিজার রহমানের কন্যা সুলতানা রাজিয়া। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওই দিন সকাল আনুমানিক ১১টার দিকে তিনি ও তার মা শাহানারা বেওয়া লোহার রড কেনার উদ্দেশ্যে কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। বাড়ির মূল ফটকে তালা লাগানোর সময় স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আব্দুল আলীম (৫০), পিতা মৃত লহির উদ্দিন, সাং-পাহাড়পুর (প্রামাণিকপাড়া), ধারালো হাসুয়া প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করে তাদের কাছ থেকে টাকাসহ ব্যাগ এবং গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
এ সময় ভুক্তভোগী ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি হাসুয়া উঁচিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ছিনতাইকারীকে গ্রেফতারে সদর থানার একটি বিশেষ টিম মাঠে নামে। অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া ও এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে কয়েক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করেন। একপর্যায়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযুক্ত আব্দুল আলীমকে ব্যবহৃত ধারালো হাসুয়াসহ গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

নওগাঁয় হাসুয়াসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬