ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই বন্ধু নিহত

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ চৌধুরীপাড়া রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কামরুল ইসলাম রসুলের একমাত্র ছেলে মিনহাজুল ইসলাম শাওন (২২) এবং সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সোমপুর গ্রামের আবু তৈয়বের ছেলে ইকবাল হোসেন জিসান (২৩)।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসান ও শাওন মোটরসাইকেলে করে চট্টগ্রাম থেকে ফেনীর দিকে আসছিলেন। পথে মুহুরীগঞ্জ চৌধুরীপাড়া রাস্তার মুখে পৌঁছালে রেজিস্ট্রেশনবিহীন একটি দ্রুতগতির ডাম্পট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইকবাল হোসেন জিসানকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মিনহাজুল ইসলাম শাওনের মৃত্যু হয়।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ডাম্পট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ডাম্পট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই বন্ধু নিহত

আপডেট সময় ০৫:০৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬