ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ শ্রমিক নিহত, আহত ৪

কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা প্যাট্রোলিং গাড়িকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। বুধবার বিকেল আড়াইটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিপরীতে ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার শামসুল হক হাওলাদারের ছেলে জামাল হোসেন (৪০) এবং মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মো. মাহফুজ মোল্লা (৪০)। তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এনএইট এক্সপ্রেসওয়ের প্যাট্রোলিং টিম কাজ শেষে স্থান ত্যাগের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৩-১১১১) দ্রুতগতিতে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্যাট্রোলিং গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জামাল হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় মাহফুজ মোল্লাসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে একজন প্রকৌশলী, একজন চালক ও দুজন শ্রমিক রয়েছেন।

তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড ) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ শ্রমিক নিহত, আহত ৪

আপডেট সময় ০৯:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬