সংবাদ শিরোনাম ::
স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর সেই ২০ জনকে আবারও পুশ-ইনের চেষ্টা, এবার লাঠি নিয়ে পাহারায় জনগণ নাফরিজা শ্যামার সিদ্ধান্তে কাজ ছাড়াই ১০০ কোটি টাকা উত্তোলন

নওগাঁয় ৪ সন্তানের জনকের বাড়িতে ২ সন্তানের জননীর বিয়ের দাবিতে অনশন 

নওগাঁর  বদলগাছীতে  বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন দুই সন্তানের জননী। দাবি না মানলে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (৩১ মে ) রাত থেকে উপজেলার চকমথুর গ্রামে প্রেমিক ইউসুফ আলীর( ৫৫) বাড়িতে অবস্থান করছেন তিনি। ঘটনার পর থেকেই ইউসুফ আলী  আত্মগোপনে রয়েছেন। ইউসুফ আলী ওই গ্রামের মোঃ দিলবর হাজীর ছেলে। ভুক্তভোগী একই গ্রামের মোঃ আফাজ আলীর মেয়ে আকলিকা পারভীন(৩৮)।
জানা গেছে, গৃহবধূর স্বামী  দিন মজুরের কাজ করেন। গত কয়েক বছর ধরে ইউসুফ আলীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই গৃহবধূর। এ সময় তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। । সম্পর্ক গড়ে ওঠে বিয়ের প্রতিশ্রুতি পর্যন্ত। এক মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধু। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর স্বামী তাকে গ্রহণ করতে অস্বীকার করেন। কোনো উপায় না পেয়েই ইউসুফ আলীর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।
ভুক্তভোগী জানান, রোববার রাত ৮টার দিকে ইউসুফ আলীর বাড়িতে বিয়ে দাবীতে এই নারী প্রবেশ করার চেষ্টা করেন। ইউসুফ আলীর প্রথম স্ত্রী টের পান, শুরু হয়  বাক-বিতণ্ডা এক পর্যায়ে  এই ভুগভোগি নারীকে পরিবারে লোক জন  মারধর করেন। ওই সময় ইউসুফ আলী সেখান থেকে কৌশলে পালিয়ে  যায়।
গৃহবধূ আরও জানান, ইউসুফ তাকে বিয়ের আশ্বাসে ব্যবহার করেছেন। এখন তাকে গ্রহণ না করলে তার আর যাওয়ার কোনো জায়গা নেই। দাবি আদায় না হলে তিনি ইউসুফ বাড়িতেই আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন।
এদিকে ঘটনার পর থেকে ইউসুফ আলী পলাতক থাকায় তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বদলগাছী  থানার ওসি মো. রুহুল আমিন  জানান,  ভুক্তভোগীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি নেওয়া হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ

নওগাঁয় ৪ সন্তানের জনকের বাড়িতে ২ সন্তানের জননীর বিয়ের দাবিতে অনশন 

আপডেট সময় ০৭:১৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬