ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে রেলকার থেকে মালামাল চুরির চেষ্টাকালে যুবক আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাইটেক সিটি রেলস্টেশন এলাকায় রেলওয়ের রেললাইন মেরামত কাজে ব্যবহৃত একটি বিশেষ গাড়ি (রেলকার) থেকে মালামাল চুরির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (৩১ মে) গভীর রাতে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবক মোশাররফ হোসেন (২৮) উপজেলার টান কালিয়াকৈর এলাকার বাসিন্দা। তিনি মোজাম্মেল হকের ছেলে।
রেলওয়ে সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে স্টেশনে রাখা রেললাইন মেরামতের বিশেষ গাড়ির ভেতরে একজন ব্যক্তির সন্দেহজনক চলাফেরা নজরে আসে। এ সময় গাড়ির ভেতর থেকে যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল খোলার শব্দ শুনে স্টেশনের এক কর্মচারী বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করেন।
পরে রেলওয়ের কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ধাওয়া করে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি রেলকারের বিভিন্ন মালামাল চুরির চেষ্টা করছিলেন।
স্থানীয়দের দাবি, হাইটেক সিটি রেলস্টেশন এলাকায় অতীতেও রেলওয়ের মালামাল চুরির একাধিক ঘটনা ঘটেছে। তবে এবার সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
হাইটেক সিটি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার খোরশেদ আলম জানান, ঘটনাটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে রেলকার থেকে মালামাল চুরির চেষ্টাকালে যুবক আটক

আপডেট সময় ০৫:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬