ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠাপুকুরে নিষিদ্ধ অ্যালকোহল পানে দুইজনের মৃত্যু, হাসপাতালে আরও দুইজন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত ও নিষিদ্ধ অ্যালকোহল পান করে দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় আরও দুইজন গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৩১ মে) রাতে উপজেলার বালারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০) এবং একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫)।
গুরুতর অসুস্থ ব্যক্তিরা হলেন— বুজরুক ঝালই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে এরশাদ মিয়া (৪০) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে সাজু মিয়া। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় মিঠাপুকুর থানা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্রের তথ্যে কিছুটা ভিন্নতা রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মাইদুল ইসলাম জানান, “আমি এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারিনি। তবে স্থানীয় জনগণের কাছ থেকে শুনেছি দুজন মারা গেছেন। আরও একজনের মৃত্যুর খবরও শুনেছি। ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রাথমিকভাবে স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, অ্যালকোহলজাতীয় তরল পান করার পর তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে।”
এদিকে এলাকায় ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ব্যবহৃত অ্যালকোহলের উৎস সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিঠাপুকুরে নিষিদ্ধ অ্যালকোহল পানে দুইজনের মৃত্যু, হাসপাতালে আরও দুইজন

আপডেট সময় ০৪:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬