ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার অলওয়েদার সড়কে চালবোঝাই পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন মিঠামইন উপজেলা সদর এলাকার মহিষারকান্দি গ্রামের মনির হোসেন (৩৭), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং তাদের ছেলে মুহাম্মদ আয়ান (১০)। মনির হোসেন কিশোরগঞ্জ শহরে দুটি কোচিং সেন্টার পরিচালনা করতেন।

স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে অষ্টগ্রাম থেকে মিঠামইনের দিকে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা চালবোঝাই একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

স্থানীয়রা পিকআপ চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়। অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহীদুল হক জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

আপডেট সময় ০৯:১৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬