ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

নাটোরে র‌্যাবের অভিযানে ভুয়া ডাক্তার গ্রেফতার

তিনি ছিলেন না এমবিবিএস বা বিডিএস পাশ করা ডাক্তার। অথচ নাটোর শহরের চর তেবাড়িয়া গ্রামে মানবদেহের যেকোনো হাড়-ভাঙা, মসকানো, বিষ-ব্যথা, রগের ব্যথা, কোমড় ব্যথা, জয়েন্টে ব্যথা, মেরুদন্ডের ব্যথা, জরায়ু ক্যান্সার ও স্ত্রীরোগ, গ্যাস্টিক-আলসার, স্বাস্থ্যহীনতা, যৌন দুর্বলতাসহ অন্যান্য জটিল ও কঠিন রোগের চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারিত করে অর্থ আত্মসাৎ করে আসছিলেন। এতে অনেক রোগী রোগমুক্ত না হয়ে আক্রান্ত হতেন বিভিন্ন জটিল রোগে।

এমনি এক ভুক্তভোগীর অভিযোগে অবশেষে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হলেন ওই তথাকথিত ডাক্তার। গ্রেপ্তারকৃত আব্দুস ছাত্তার ফকির (৫০) নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চর তেবাড়িয়া এলাকার আব্দুস সামাদ ফকিরের ছেলে।

নাটোর র‌্যাব অফিসের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বড়াইগ্রাম উপজেলার পাড়বোর্নী এলাকার ম্যানুয়েল রোজারিওর ছেলে ভুক্তভোগী উত্তম রোজারিওর (৬০) অভিযোগ সূত্রে জানা যায় যে তিনি ওই প্রতারকের কাছ থেকে কোমড়ের চিকিৎসা নেন। কিন্তু ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগী বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

এরই প্রেক্ষিতে বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় প্রতারণা মামলা দায়ের করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

নাটোরে র‌্যাবের অভিযানে ভুয়া ডাক্তার গ্রেফতার

আপডেট সময় ১১:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩