ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

চোখের সামনে গুলি, সড়কেই ছটফট করেছিলেন আহতরা

রাজধানীর বনশ্রী-রামপুরা এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ ও বিজিবির গুলিতে আহতদের রক্তাক্ত শরীরে সড়কে ছটফট করতে দেখেছেন বলে দাবি করেছেন এক প্রত্যক্ষদর্শী। পরে কাছের দুটি হাসপাতালে গিয়ে কাপড়ে ঢাকা কয়েকটি মরদেহ দেখতে পান বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

বুধবার (২০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ কথা উল্লেখ করা হয়। রামপুরায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সপ্তম সাক্ষী হিসেবে তার জবানবন্দি রেকর্ড করেন ট্রাইব্যুনাল।

৪৮ বছর বয়সী এই সাক্ষী একজন ব্যবসায়ী। রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় তার বসবাস। ২০২৪ সালের ১৯ জুলাই (শুক্রবার) জুমার নামাজ শেষে বাসায় খাওয়া-দাওয়ার পর বাইরে গুলি-সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পান তিনি। আন্দোলনকারীদের ছোটাছুটি দেখে তিনিও বনশ্রী এফ-জি এভিনিউ হয়ে প্রধান সড়কে যান।

সাক্ষী বলেন, প্রধান সড়কে গিয়ে দেখি রামপুরা সেতুর দিক থেকে পুলিশ-বিজিবির একটি দল থানার দিকে আসছিল। তারা ছাত্র-জনতার উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড মারছিলেন আর গুলি করছিলেন। এভাবে জি ব্লকের সামনে আসতেই আমি গলির ভেতরে চলে যাই। ৩০-৪০ মিনিট পর পুনরায় রামপুরা সেতুতে আসেন পুলিশ ও বিজিবি সদস্যরা। তবে এফ-জি এভিনিউয়ের কাছে মূল সড়কে কলাগাছ দিয়ে পথ আটকে দেন ছাত্র-জনতা। এ সময় গাড়ি থেকে নেমে সড়ক থেকে এসব সরাচ্ছিল পুলিশ। আর ছাত্র-জনতার উদ্দেশ্যে গুলি করতে করতে এভিনিউয়ের দিকে অগ্রসর হন বিজিবির সাত-আটজন সদস্য। তারা দুই ভাগে বিভক্ত হয়ে দুদিকে গুলি চালাতে থাকেন।

জবানবন্দিতে তিনি আরও বলেন, ৩০-৪০ মিনিট এভাবেই অবস্থান নেয় পুলিশ-বিজিবি। গুলির সময় আমি এফ ব্লকের একটি নির্মাণাধীন বাড়ির পেছনে আশ্রয় নেই। তবে তাদের গুলিতে বেশ কয়েকজন আহত হন। রক্তাক্ত শরীরে সড়কেই ছটফট করেছিলেন তারা। পরে ফরায়েজি ও অ্যাডভান্স হাসপাতালে গিয়ে ২৫-৩০ জন গুলিবিদ্ধ লোকের দেখা মেলে। এর মধ্যে সাত-আটজন নিহত ছিল। তাদের গোটা শরীর কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল।

সাক্ষী জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি, বনশ্রী এলাকায় নেতৃত্ব দেওয়া বিজিবির রেদোয়ান, মেজর রাফাত, এডিসি রাশেদুল, ওসি মশিউরের নেতৃত্বে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পরে জানতে পারেন তিনি। এজন্য তাদের বিচার দাবি করেছেন ট্রাইব্যুনালে।

এ মামলায় মোট আসামি চারজন। এর মধ্যে গ্রেপ্তার হয়ে ঢাকার সেনানিবাসের সাব-জেলে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম।

পলাতকরা হলেন, ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

চোখের সামনে গুলি, সড়কেই ছটফট করেছিলেন আহতরা

আপডেট সময় ১২:৪৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬