ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ মহিলা পরিষদের স্বপ্নজোড়া সামাজিক সংগঠনের স্বপ্নজোড়া সবুজায়ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রাজধানীর বামনারটেকে নিয়মবহির্ভূত ভবন নির্মাণে রাজউকের অভিযান হাতকড়াসহ আদালত চত্বর থেকে পালালেন মাদক মামলার আসামি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দুর্যোগ, ঘর হারাল ৬৭ হাজার মানুষ চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ নরসিংদীতে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪৯ বগুড়ার সাব-রেজিস্ট্রার অনিমেষ পালের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

‘ইনভাইট করে এওয়ার্ড দিও, তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৬১০ বার পড়া হয়েছে

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপে মেতে থাকা নেটিজেনদের একহাত নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের এই অতি-উৎসাহকে সমাজের ‘দ্বিমুখী আচরণ’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক প্রোফাইলে এ নিয়ে কড়া সমালোচনা করেছেন এই অভিনেতা। লেখেন, রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শো-রুম উদ্বোধন করাইয়ো। এওয়ার্ড প্রোগ্রামে ইনভাইট করে এওয়ার্ড দিও। তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ।

মূলত সামাজিক মাধ্যমে কোনো ব্যক্তি বা বিষয় ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে যে ধরনের বাণিজ্যিক ও সামাজিক তোড়জোড় শুরু হয়, নিলয় আলমগীরের স্ট্যাটাসে সেই প্রবণতাকেই ইঙ্গিত করা হয়েছে। অভিনেতার এমন স্পষ্টভাষী মন্তব্যে অধিকাংশ নেটিজেনই সহমত পোষণ করেছেন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে এখন চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

পোষ্যকে হারিয়ে ভেঙে পড়েছেন নিলয় আলমগীর
বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই দেখা যাচ্ছে এক কথিত কবিরাজকে। যিনি সাধারণত ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ এ ধরনের সংলাপ বলে আলোচনায় এসেছেন। শোনা যাচ্ছে, তিনি নাকি কবিরাজ নন, একজন অভিনেতা। তার নাম ঈমান আলী। যিনি গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন।

তবে এর আগেও বিভিন্ন সময় ভাইরাল কনটেন্ট বা ভাইরাল হওয়া ব্যক্তিদের নিয়ে মূলধারার অনেক তারকা নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। এবার নিলয় আলমগীরের এই ক্ষোভের পরও উঠল নানা প্রশ্ন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হুথিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত

‘ইনভাইট করে এওয়ার্ড দিও, তারপর স্ট্যাটাস দিও রুচির দুর্ভিক্ষ’

আপডেট সময় ০৫:৩২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬