বসুন্ধরা শুভসংঘ নীলফামারী সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কলেজ ক্যাম্পাসে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
শুভসংঘের সদস্যরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমন ইতিবাচক কাজ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন হতে অনুপ্রাণিত করবে।
আল মিজান ইসলাম নীলফামারী জেলা প্রতিনিধি 
























