ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পঞ্চগড় তেতুলিয়া উপজেলায় সাপের কা’ম’ড়ে এক নারীর মৃ’ত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়ির পাশে গরু বাঁধতে গিয়ে সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে উপজেলার ৩ নং তেঁতুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিণ দর্জিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সালেহা খাতুন ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে গরু বাধার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া সদর হাসপাতালে নিয়ে যান সেখানে অ্যান্টিভেনম না থাকায় এবং অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় অ্যান্টিভেনম না থাকার অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, হাসপাতালে আনার আগেই রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। রোগী পৌঁছানোর সাথে সাথে অ্যান্টিভেনম দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় পুরো দক্ষিণ দর্জিপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি বর্ষা মৌসুমে ফসলি জমি ও বাড়ির আশেপাশে ঝোপঝাড় এলাকায় কাজ করার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

পঞ্চগড় তেতুলিয়া উপজেলায় সাপের কা’ম’ড়ে এক নারীর মৃ’ত্যু

আপডেট সময় ০৭:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬