সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জান্নাতি নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৬ মে) বিকেল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

জান্নাতিকে নিয়ে আসা প্রতিবেশী আব্দুস সালাম জানান, কামরাঙ্গীরচরের সিলেটি বাজারের ৭ নম্বর গলি এলাকায় রাস্তায় খেলা করার সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের বাবা মোস্তফা দিনমজুর। গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মমিনপুর এলাকায়। বর্তমানে কামরাঙ্গীরচর সিলেটি বাজার ৭ নম্বর গলি এলাকায় পরিবার নিয়ে থাকত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

আপডেট সময় ০৬:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬