চট্টগ্রামের মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা সভায় হত্যা মামলার এক আসামিকে উপস্থিত থাকতে দেখা গেছে। এ ঘটনায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার (৬ মে) বেলা ১১টা থেকে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। সভায় মুখ্য আলোচক ছিলেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।
এজাহারনামীয় আসামি হয়েও ওই যুবদল নেতাকে সভার একটা সময় প্রবেশ করে চেয়ারে বসে থাকতে দেখা গেছে। পরে সভা শেষ হওয়ার একটু আগে তিনি বেরিয়ে যান।
এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘সোহাগ নামের ওই ব্যক্তিক আমি প্রবেশ করতে দেখিনি। হয়তো পেছনের দরজা দিয়ে ঢুকেছেন। তবে সভায় নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ উপস্থিত থাকার নিয়ম নেই।’
জেলা প্রতিনিধি 



















