ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। তবে রুটিন চেক আপের জন্য বুধবার (৪ জানুয়ারি) তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় সোনিয়ার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা তার সাথে হাসপাতালে ছিলেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এক প্রতিবদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী শ্বাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন।

ওই সূত্র আরও জানিয়েছে, সোনিয়া গান্ধী গত মঙ্গলবার থেকে অসুস্থ ছিলেন। আর তাই উত্তর প্রদেশে প্রবেশ করা ভারত জোড়ো যাত্রায় সাত কিলোমিটার হেঁটে গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে ফিরে আসেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশের বাগপতের মাভিকালানে যাত্রা বিরতির পর বুধবার সকাল ৬ টায় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা পুনরায় যাত্রা শুরু করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

আপডেট সময় ১২:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩