ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপদে আ.লীগের নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে হবে : নওফেল

বিপদে আওয়ামী লীগের নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে হবে। এটি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল চৌধুরী নওফেল।

মঙ্গলবার (৩ জানুয়ারি) নিজ বাসভবনে মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের রোগী কল্যাণ সমিতিকে অনুদান প্রদান করার সময় তিনি এ কথা জানান।

শিক্ষা উপমন্ত্রী বলেন, সবশেষ আমি যখন রোগী কল্যাণ সমিতির অনুষ্ঠানে যাই, তখন কাজী মোহাম্মদ আলী নিজের জীবনের বহু কষ্টার্জিত ৫০ লাখ টাকা ১৮ বছরের কম বয়সী ক্যান্সার রোগীদের দান করেন। তিনি এ টাকা সঞ্চয় করতে গিয়ে চাকরি জীবনে অনেক দিন দুপুরের খাবার পর্যন্ত গ্রহণ করেননি। তার এ মহৎ উদ্যোগ দেখে আমি উদ্বুদ্ধ হই এবং সিদ্ধান্ত গ্রহণ করি উনার মতো না হলেও ক্ষুদ্র কিছু অর্থ রোগী কল্যাণ সমিতিতে দান করব। তারই অংশ হিসেবে রোগী কল্যাণ সমিতিকে ১০ লাখ টাকা প্রদান করলাম।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন— আপদে-বিপদে মানুষের পাশে থাকতে। আমি মনে করি, এই অনুদান প্রদানের মাধ্যমে আমি বঙ্গবন্ধু কন্যার নির্দেশও পালন করেছি। আমি মনে করি, কাজী মোহাম্মদ আলীর এই দানে উৎসাহী হয়ে বিত্তশালীদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাধারণ মানুষের কল্যাণে এগিয়ে আসবে। এর মাধ্যমে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ তৈরি হবে। তাতে সরকারের ওপর চাপ অনেকটা কমবে এবং সাধারণ মানুষ অনেক বেশি উপকৃত হবে বলে আমি মনে করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপদে আ.লীগের নেতাকর্মীদের মানুষের পাশে থাকতে হবে : নওফেল

আপডেট সময় ০৪:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩