ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী বাংলা একাডেমিতে জিয়াউর রহমান ও কবি নজরুলের কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বিয়ের প্রলোভনে খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে মামলা অডিও ফাঁসের পর সুর বদলে ‘পা ধরতে’ চান কর্মচারী “বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির অভিযোগে তদন্তে দুদক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ ৩০ দিনের মধ্যেই অন্য বিভাগে পদায়ন নদীবন্দর শাখার সাবেক কর্মকর্তা আরিফ উদ্দিনের এমপির স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকার ঋণ নেওয়ার চেষ্টা অভিযোগের কেন্দ্রে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক আকতার জাহান কাঁকন

সৌদিতে পৌঁছে গেছেন রোনালদো

আল নাসরে তার যোগ দেওয়ার খবরটা কয়েক দিন আগেই এসেছিল। এরপর থেকেই শুরু হয়েছিল অপেক্ষা, ক্রিশ্চিয়ানো রোনালদো কবে আসবেন সৌদি আরবে? সে অপেক্ষা শেষ হয়েছে আজ। রোনালদো অবশেষে এসে পৌঁছেছেন সৌদি আরবের রাজধানী রিয়াদে। 

২২১৩ কোটি টাকার চুক্তি করে ৯ বারের সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসরে যোগ দিয়েছেন রোনালদো। সেই তাকে আজ নিজেদের মাঠে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে সৌদি ক্লাবটি। তার ঠিক আগে সৌদি সময় সোমবার গভীর রাতে রিয়াদে এসে পৌঁছেছেন রোনালদো, জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল এখবারিয়া।

রোনালদো বিশ্বকাপ শেষ হতেই পাড়ি জমালেন সৌদি ক্লাব আল নাসরে। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় ক্লাবটির ঘরের মাঠ মরসুল পার্কে প্রায় ২৫০০০ দর্শকের সামনে রোনালদোকে হাজির করাবে ক্লাবটি। ক্যারিয়ারের শেষ সময়ে ইউরোপীয় ফুটবল তারকাদের মধ্যপ্রাচ্যে আসাটা অবশ্য নতুন কিছু নয়। জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলা, জর্জ উইয়াহর মতো তারকারাও ক্যারিয়ার-সায়াহ্নে এসেছেন মধ্যপ্রাচ্যে। তবে এই তালিকায় রোনালদো যে সবচেয়ে বড় নাম, তা বলাই বাহুল্য।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সৌদিতে পৌঁছে গেছেন রোনালদো

আপডেট সময় ০২:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩