ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মৌসুমের ‘প্রথম শিরোপা’ লড়াই আজ, কোথায় কখন কিভাবে দেখবেন ভারত থেকে আজ আসছে ২০টি ব্রডগেজ রেল কোচ ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া

স্থপতি মোবাশ্বেরের মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গন

স্থপতি মোবাশ্বের হোসেন দেশের একজন সুশীল ব্যক্তিত্ব। নগর পরিকল্পনা, পরিবেশসহ নানা বিষয়ে তার যথেষ্ট পাণ্ডিত্য ছিল। দেশের ক্রীড়াঙ্গনেও ছিল তার পদচারণা। 

গতকাল মধ্যরাতে রাজধানীর এক হাসপাতালে স্থপতি মোবাশ্বের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশিষ্ট এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ক্রীড়াঙ্গনের অনেক সংস্থা ও ব্যক্তিত্ব তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। স্থপতি মোবাশ্বের দেশের শীর্ষ ক্লাব ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ছিলেন। ক্লাবের পাশাপাশি জাতীয় ক্রীড়া ফেডারেশনেও ছিল পদচারণা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকও ছিলেন মোবাশ্বের।

ক্রীড়া সংগঠকদের বিশেষ সংগঠন সম্মিলিত ক্রীড়া পরিবার। এই সংগঠনের অন্যতম উদ্যোক্তা ছিলেন স্থপতি মোবাশ্বের। তিনি সম্মিলিত ক্রীড়া পরিবারের আহ্বায়ক ছিলেন। গত এক দশকের বেশি সময় অবশ্য তিনি সক্রিয়ভাবে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত ছিলেন না। এরপরও ক্রীড়াঙ্গনের ত্রুটি বিচ্যুতিতে কথা বলতেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের পরিবর্তন, ফুটবল ফেডারেশনের সাফল্য-ব্যর্থতা সহ নানা বিষয়ে তিনি সরব ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন মৌসুমের ‘প্রথম শিরোপা’ লড়াই আজ, কোথায় কখন কিভাবে দেখবেন

স্থপতি মোবাশ্বেরের মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গন

আপডেট সময় ০৩:০২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩