ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

গোয়াইনঘাটে মসজিদে নামাজরত মুসল্লীদের উপর হামলা, ক্ষুব্ধ গ্রামবাসী

  • শামীম আহমদ সিলেট
  • আপডেট সময় ১১:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০১ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহড়া জামে মসজিদে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও মুসল্লিদের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।

বুধবার দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন গোয়াইনঘাট সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মো: জসিম উদ্দিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২০ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজের শেষ পর্যায়ে মুন্না আহমদ ও সিরাজুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র নিয়ে গহড়া জামে মসজিদে হামলা চালায়। এসময় মসজিদের ইমাম ও মোয়াজ্জিনের আবাসন ও বেতন সংক্রান্ত তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা বেপরোয়া ভাঙচুর শুরু করে।

গ্রামবাসী আরও অভিযোগ করেন, সিরাজুল ইসলামের নির্দেশে মুন্না আহমদ ধারালো অস্ত্র দিয়ে ফয়ছল আহমদ নামক এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ঘটনার প্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারি গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলাটি তদন্ত করে মোট ২৩ জনকে আসামি করে থানায় মামলা রুজু করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত পুলিশ ৩ জনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

সংবাদ সম্মেলনে স্থানীয় প্রতিনিধি ও গ্রামবাসী জানান, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ন্যাক্কারজনক ঘটনা নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে। তারা গণমাধ্যমকর্মীদের সরজমিন তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানান। একইসঙ্গে পলাতক বাকি ২০ আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে গ্রামবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন- কলিম উল্লাহ, নিজাম উদ্দিন, কুতুব উদ্দিন, এখলাছুর রহমান, সাইদুর রহমান, তারেক আহমদ, রিয়াজ উদ্দিন, ফয়সল আহমদ, সেলিম আহমদ প্রমূখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে মসজিদে নামাজরত মুসল্লীদের উপর হামলা, ক্ষুব্ধ গ্রামবাসী

আপডেট সময় ১১:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬