ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস ভেনেজুয়েলায় নি’হ’তে’র সংখ্যা ৪ হাজার ছাড়াল এবার শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লাখ টাকা

মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

  • মোঃ আঃ রাজ্জাক
  • আপডেট সময় ১১:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক রহমান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ঘরগাঁও এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত তারেক ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। অভিযুক্ত আতিক নিহতের সমবয়সী এবং একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘরগাঁও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে জোরে বল করা নিয়ে তারেক ও আতিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সামান্য বিষয় নিয়ে শুরু হওয়া তর্ক দ্রুত উত্তেজনায় রূপ নেয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তারেক মাটিতে লুটিয়ে পড়ে।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন খান। তিনি জানান, ইফতারের আগ মুহূর্তে ঘটনাটি ঘটে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট সময় ১১:২৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬