ঢাকা ১১:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

‘আল্লাহ দেশের জন্য আমাদের প্রধানমন্ত্রীকে ভালো রাখুক’

‘জিয়াউর রহমানের ছেলে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, উনি আমাদের মতো গরিব মানুষের কথা ভাবছেন। শুনেছি সামনে ফ্যামেলি কার্ড পাব তখন ঘর চালাতে কষ্টটা কমে আসবে। আল্লাহ দেশের জন্য প্রধানমন্ত্রীকে ভালো রাখুক।’ কথাগুলো বলছিলেন কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার রিকশাচালক রফিক উদ্দিন।

দেশের সর্বদক্ষিণের পৌরশহরে রিকশা চালিয়ে ৫ সদস্যের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করা রফিক উদ্দিন আশা করেন সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করে যাবেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইফতারের আগে প্রধানমন্ত্রীর পক্ষে পৌরশহরের প্রায় ৫ শতাধিক শ্রমজীবী, সাধারণ পথচারীকে ‘গিফট ফ্রম প্রাই মিনিস্টার উইথ হোপ’ শীর্ষক মানবিক কর্মসূচির আওতায় ইফতার বিতরণ করে টেকনাফ উপজেলা ছাত্রদল। প্রধানমন্ত্রীর নাম শুনে সেসময় রফিক উদ্দিনসহ অনেকেই উচ্ছ্বসিত হয়ে এমন উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি প্রান্তিক মানুষের প্রতি সদয়দৃষ্টি অব্যাহত রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বেসরকারি চাকরিজীবী ঢাকার গাবতলীর বাসিন্দা শাকিল রায়হান পেশাগত কারণে টেকনাফে বাস করছেন। তিনি বলেন, এমন ছোট ছোট উদ্যোগ বড় সম্ভাবনা দেখায়। নেতিবাচকতার চেয়ে ইতিবাচক কাজগুলো আমাদের গ্রহণ করা উচিত। প্রধানমন্ত্রীর নিজের দল বড়, কিন্তু উনি এখন আমাদের প্রধানমন্ত্রী। উনার ইশতেহার ভালো লেগেছে। আশা করছি আমাদের মতো মধ্যবিত্ত থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলের মানুষের জীবন মান উন্নত করতে এই সরকার ভূমিকা রাখবে।

কর্মসূচি পরিচালনা করা উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ আয়াছুল আলম ঢাকা পোস্টকে বলেন, ১৭ বছর পর ফিরে এসে দেশের হাল ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি আমাদের নেতা। সবার আগে বাংলাদেশ নীতিতে আমাদের রাজনীতি হবে এদেশের জন্য। আমাদের এই কার্যক্রম শেষ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে। মাহে রমজানে নিজের আনন্দ ও খাবার অন্যের সাথে ভাগ করে নেওয়াই হলো প্রকৃত তাকওয়া।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশ্বস্ততার প্রতীক ছাত্রদল প্রতিষ্ঠা লগ্ন থেকেই সাধারণ শিক্ষার্থী ও দেশের মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রীর সৌজন্যে সেই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানের নির্দেশনায় আমরা এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছি। নিজেদের পকেট খরচ ও টিউশনি থেকে আয় করা টাকায় অর্থায়ন করা এমন মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা সমাজকে একটি ভালো বার্তা দিতে চাই, ছাত্রদলের ছেলেরা দেশ বিনির্মাণে অকুতোভয় এবং নির্ভীক।

​এ সময় ছাত্রদল নেতা রাহমাতুল্লাহ রিয়াদ, আকিব, আব্দুল্লাহসহ টেকনাফ উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

‘আল্লাহ দেশের জন্য আমাদের প্রধানমন্ত্রীকে ভালো রাখুক’

আপডেট সময় ১১:১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬