ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

চন্দ্রগঞ্জে আগুনে ৯টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৭৫ লাখ টাকা

লক্ষ্মীপুর সদর উপজেলার ১০নং চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ অন্তত ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামালসহ প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ হলে দ্রুত আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। তবে আগুনের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থল দূরে হওয়ায় ফায়ার সার্ভিসের পৌঁছাতে কিছুটা সময় লেগেছে বলেও তিনি উল্লেখ করেন।
চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের জরুরি সহযোগিতা কামনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

চন্দ্রগঞ্জে আগুনে ৯টি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৭৫ লাখ টাকা

আপডেট সময় ১১:০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬