ঢাকা ১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

রাজবাড়ী-২ আসন মাননীয় সংসদ সদস্য সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য (এমপি) হারুন রশীদ-এর সঙ্গে কালুখালী উপজেলার কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি কালুখালী উপজেলা পরিষদ পরিদর্শন করেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাহ উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করেন।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হারুন রশীদ বলেন,
“রাজবাড়ী-২ আসনে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও বাজার টেন্ডারবাজির কোনো স্থান হবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কালুখালীর সার্বিক উন্নয়নে কাজ করা হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, কালুখালীতে শিল্পকলা একাডেমি ভবন, খাদ্য গুদাম, সাব-রেজিস্ট্রার অফিসসহ প্রয়োজনীয় সরকারি অবকাঠামো নির্মাণের উদ্যোগ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নিকট প্রস্তাব উপস্থাপন করা হবে।
সভায় উপজেলার সামগ্রিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসেবার মান বৃদ্ধি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

রাজবাড়ী-২ আসন মাননীয় সংসদ সদস্য সকল সরকারি দপ্তরের প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা

আপডেট সময় ১০:০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬