ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বালিয়াডাঙ্গী গম চাষ কম, পেঁয়াজ-ভুট্টা চাষে ঝুঁকেছেন কৃষকরা

উত্তরের শস্যভান্ডারখ্যাত বালিয়াডাঙ্গী উপজেলাতে চলতি মৌসুমে গম চাষ উল্লেখযোগ্যভাবে কমেছে। এ বছর উপজেলা স্তরের গম চাষের লক্ষ্যমাত্রা ছিল ১১,০০০ হেক্টর। তবে মাঠে দেখা গেছে, কৃষকরা আগের বছরের তুলনায় কম আগ্রহ দেখিয়েছেন। বাস্তবে চাষ হয়েছে মাত্র ৬,১৩৫ হেক্টরে।
তুলনায় বিকল্প ফসলের আবাদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবছর পেঁয়াজ বীজের আবাদ হয়েছে ১,০৬৫ হেক্টরে এবং ভুট্টার আবাদ ৬,৫০০ হেক্টরে পৌঁছেছে। এছাড়া আলু, লাল শাক বীজ ও বোরো ধানের আবাদও বেড়েছে।
কৃষি কর্মকর্তা তামান্না ফেরদৌস জানিয়েছেন, বালিয়াডাঙ্গী উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে পারিয়া, ধনতলা ও চারোলে পেঁয়াজ বীজের চাষ ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে ভানোর ও দূওসূও ইউনিয়নে গমের চাষ তুলনামূলকভাবে ভালো হয়েছে। বড়বাড়ী, বড় পলাশবাড়ী ও আমজানখোর ইউনিয়নে ভুট্টার আবাদ বেশি হয়েছে।
আমজানখোর ইউনিয়নের কৃষক আবু সুফিয়ান বলেন, “গম চাষে খরচ বেশি এবং লাভ কম হওয়ায় আমরা এবার পেঁয়াজ বীজ ও ভুট্টার দিকে ঝুঁকেছি। আশা করছি, এই ফসলগুলো থেকে ভালো আয় হবে।”
কৃষকরা বলছেন, গম চাষে উৎপাদন ব্যয় বেশি এবং বাজারমূল্য সন্তোষজনক না হওয়ায় তারা লাভজনক বিকল্প ফসলের দিকে ঝুঁকেছেন। বিশেষ করে পেঁয়াজ বীজ, ভুট্টা ও বোরো ধান থেকে তুলনামূলক বেশি লাভের সম্ভাবনা থাকায় এ ফসলের আবাদ বেড়েছে।
উপজেলা কৃষি বিভাগও কৃষকদের বিভিন্ন ফসল আবাদে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বাজার স্থিতিশীল থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে বিকল্প ফসলের চাষ থেকে কৃষকরা ভালো ফলন ও লাভ আশা করতে পারবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বালিয়াডাঙ্গী গম চাষ কম, পেঁয়াজ-ভুট্টা চাষে ঝুঁকেছেন কৃষকরা

আপডেট সময় ০৬:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬