ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

শ্রীমঙ্গলে ১৯৭১ সালের অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

  • মোঃ আঃ রাজ্জাক
  • আপডেট সময় ০৩:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে খাল খননের সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গ্রামের কৃষক শহিদ মিয়া খাল খননের সময় মাটির নিচে লোহার মতো একটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি বোমা কিংবা মাইন হতে পারে এমন আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হলে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে।

শ্রীমঙ্গল থানার এসআই মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রাখে। পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা চালায়। রাত ৮টায় বিশেষজ্ঞ দলটি মর্টারশেলটি সফলভাবে নিষ্ক্রিয় করে।

সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টার দিকে শেলটি নিষ্ক্রিয় করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া গোলাবারুদটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত মর্টার শেল হতে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

শ্রীমঙ্গলে ১৯৭১ সালের অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার

আপডেট সময় ০৩:৫৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬