ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

নওগাঁ শহরে চাকু দেখিয়ে নির্জন এলাকায় টাকা ছিনতাই, ২ ছিনতাইকারী আটক

নওগাঁ শহরে স্কুলপড়ুয়া শিশু ও কিশোরদের ভয় দেখিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপারের নির্দেশে পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়।

২৩ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলেন- নওগাঁ জেলা সদর থানার চকদেবপাড়ার আজিজুল সরদার-এর ছেলে তানভির (২০), নওগাঁ জেলার ধামইরহাট থানার আগ্রাদিগুন গ্রামের দেলোয়ার-এর ছেলে রিফাত (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগী ইমন নওগাঁ শহরের ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের সামনে পৌঁছালে দুই থেকে তিনজন ছিনতাইকারী চাকু দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে নগদ ৫ হাজার টাকা ও গলার একটি রুপার চেইন ছিনিয়ে নেয়। এর পরপরই একই এলাকায় আরেকটি ঘটনায় এক স্কুলগামী শিশুর কাছ থেকেও ভয় দেখিয়ে কিছু টাকা ছিনতাই করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীদের অভিভাবকেরা নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কাছে অভিযোগ করেন। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তিনি জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, ভুক্তভোগী ও অভিভাবকদের সঙ্গে কথা বলা এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করে। পরে সোমবার ২৩ শে ফেব্রয়ারি রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন চাকুর ভয় দেখিয়ে নির্জন এলাকায় শিশু ও কিশোরদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

নওগাঁ শহরে চাকু দেখিয়ে নির্জন এলাকায় টাকা ছিনতাই, ২ ছিনতাইকারী আটক

আপডেট সময় ১২:৩৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬