ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

গোয়াইনঘাটে অবৈধ ডিআই- পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত-১, গুরুতর আহত-২

  • শামীম আহমদ সিলেট
  • আপডেট সময় ১২:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাটে একটি বেপরোয়া গতির ডিআই পিকআপের ধাক্কায় জসিম উদ্দিন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই ছাত্র গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন—গিয়াস উদ্দিন সাদি (২২) এবং ইয়ামিন (১৮)। তাদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিহত জসিম উদ্দিন উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নের হাকুরবাজার সংলগ্ন ঘোষগ্রামের আব্দুল হকের ছেলে। তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোয়াইনঘাট সদর থেকে একটি মোটরসাইকেলে করে তিন আরোহী বাড়ি ফিরছিলেন। তারা পুকাশ স্কুল ও কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ডিআই পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই জসিম উদ্দিনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘাতক পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

গোয়াইনঘাটে অবৈধ ডিআই- পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত-১, গুরুতর আহত-২

আপডেট সময় ১২:১৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬