ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক

২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে বিচারক এস. এম. শরিয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরীর অনামী লেনে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে আসামি করা হয় ২১০ জনকে। তাদের মধ্যে রয়েছেন তৎকালীন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি কেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস। মামলার ৩ নম্বর আসামি হিসেবে তালুকদার মো. ইউনুস সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার জানান, ২০১৭ সালের ঘটনায় দায়ের করা মামলায় তার মক্কেল স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন। পুলিশ প্রতিবেদন দাখিলের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আসামি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে বিচারক জামিনের আদেশ দেন। এটা ২০১৭ সালে মিছিলে হামলার ঘটনায় ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী দায়ের করা মামলা। ওই মামলার ৩নং আসামি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস।

এ সময় জামিনের সিদ্ধান্তকে কেন্দ্র করে আদালতপাড়ায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। জামিনপ্রাপ্ত তালুকদার মো. ইউনুস কোনো মন্তব্য না করে দ্রুত আদালত এলাকা ত্যাগ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক

আপডেট সময় ০৯:২৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬