ঢাকা ১১:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বগুড়ায় আ.লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৪ বার পড়া হয়েছে

বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে পিএম বেলাল নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেপ্তার পিএম বেলাল কাহালু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলা পরিষদে আসেন পিএম বেলাল। সেখান থেকে বের হওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে মারধরের পর পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে থানায় নিয়ে যায়।

কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, পিএম বেলাল আগে থেকে পলাতক ছিলেন। হঠাৎ তাকে এলাকায় দেখা গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানায় নেওয়ার পর তার বিরুদ্ধে পূর্বের মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বগুড়ায় আ.লীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ

আপডেট সময় ০৮:১৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬