সারাদেশে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর-১ (গংগাচড়া) আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে গংগাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। হাসপাতালসহ সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব।
তিনি আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারী ও সচেতন নাগরিকদের নিজ নিজ কর্মস্থল এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য। পরিচ্ছন্ন পরিবেশ রোগ-ব্যাধি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক।
সংসদ সদস্য বক্তব্যে বাহ্যিক পরিচ্ছন্নতার পাশাপাশি আত্মশুদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমরা শুধু বাহিরের ময়লা দূর করলেই চলবে না, অন্তরের ময়লাও দূর করার প্রচেষ্টা চালাতে হবে। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমেই একটি উন্নত সমাজ গঠন সম্ভব।”
অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অংশগ্রহণকারীরা হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
সংবাদ শিরোনাম ::
গংগাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
-
মোছাদ্দেক সৈকত, রংপুর - আপডেট সময় ০৭:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- ৫৩১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















