ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

পীরগঞ্জ উপজেলাকে ‘ক্লিন উপজেলা’ গড়ার আহ্বান এমপি নুরুল আমীনের

“পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ”—এই প্রত্যয়কে সামনে রেখে দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পীরগঞ্জে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পীরগঞ্জ পৌরসভা এলাকায় অবস্থিত পীরগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির সূচনা করেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে হাসপাতাল প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং একটি স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য মাওলানা নুরুল আমীন বলেন, শুধুমাত্র রাস্তা-ঘাট ও হাট-বাজারের আবর্জনা পরিষ্কার করলেই দায়িত্ব শেষ নয়; সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধিও নির্মূল করতে হবে। তিনি আরও বলেন, “একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলে ‘ক্লিন উপজেলা’ প্রতিষ্ঠা করাই হবে আমাদের লক্ষ্য।”
এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

পীরগঞ্জ উপজেলাকে ‘ক্লিন উপজেলা’ গড়ার আহ্বান এমপি নুরুল আমীনের

আপডেট সময় ০৩:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬