ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

চকরিয়ার বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়ির ধাক্কায় শিশু নিহত

চকরিয়া উপজেলার আওতাধীন বদরখালী ইউনিয়ন-এর আহমদ কবিরের ঘাটা এলাকায় রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুতুবদিয়া থেকে মহেশখালী ফেরার পথে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ-কে বহনকারী গাড়িসহ নেতাকর্মীদের আরও দুটি গাড়ি বহরে ছিল। বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকা অতিক্রমকালে বহরের সর্বশেষ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পথচারী এক শিশুকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা দ্রুত আহত শিশুটিকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
নিহত শিশু মোহাম্মদ ওয়াদিল (৮) বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকার তেচ্ছাপাড়া জামে মসজিদের পাশের গ্রামের বাসিন্দা প্রবাসী আমান উল্লাহ ও সুমাইয়া বেগমের সন্তান। সে স্থানীয় একটি নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমপির গাড়িতে থাকা মহেশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েল জানান, বহরের সামনে এমপির গাড়ি ছিল। পরে তারা জানতে পারেন পেছনের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে একটি শিশু আহত হয়ে পরবর্তীতে মারা যায়।
একই বহরে থাকা মহেশখালীতে কর্মরত সাংবাদিক ফারুক ইকবাল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে এমপি আলমগীর ফরিদ বদরখালী সেতু থেকে প্রায় আধা কিলোমিটার পেছনে ঘটনাস্থলে পৌঁছান। শিশুটির মৃত্যুর খবরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ও যাত্রীদের ওপর হামলা ও ভাঙচুর চালায়। এতে অন্তত তিনজন গুরুতর আহত হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় এমপিকে বহনকারী গাড়িটি নিরাপদে সেতুর ওপারে সরিয়ে নেওয়া হয়। পরে পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায় তারা কিছু সময় সেখানে অবস্থান করেন।
ঘটনায় গভীর শোক প্রকাশ করে এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

চকরিয়ার বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়ির ধাক্কায় শিশু নিহত

আপডেট সময় ০৮:৩২:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬