ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

রুট পারমিট ছাড়াই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে পাওয়ার টলি, পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা

রুট পারমিটবিহীন পাওয়ার টলির অবাধ চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে মহাসড়ক। এরই মধ্যে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়ক-এ আলু বোঝাই একটি পাওয়ার টলি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানে ধাক্কা দিলে ভ্যানটি সড়কের পাশে ছিটকে পড়ে। রোববার দুপুর ১টার দিকে ঢোরামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের অংশ হিসেবে হরিপুর থানা পুলিশ ঠাকুরগাঁও পুলিশ লাইন থেকে শটগান সংগ্রহ করে পিকআপ ভ্যানে করে থানায় নিয়ে যাচ্ছিল। ঢোরামারা পুকুর সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই পাওয়ার টলিটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি সড়কের ধারে পড়ে যায়।

খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানা-এর এসআই এরশাদ আলী ও এসআই আবু বক্কর সিদ্দীক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনাকবলিত পাওয়ার টলিটি জব্দ করে থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মহাসড়কে রুট পারমিট ছাড়াই পাওয়ার টলির চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এসব যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারি জোরদার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

রুট পারমিট ছাড়াই মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে পাওয়ার টলি, পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা

আপডেট সময় ০৪:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬