ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

রামগঞ্জে বিদ্যুৎ কে কেন্দ্র করে বড় ভাইর হাতে ছোট ভাই খুন

  • মোঃ ফয়েজ আলম
  • আপডেট সময় ০৩:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধ ও বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেওয়া লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, শনিবার রাতে আমার স্বামী আলমগীর হোসেন এলাকায়র একটি চা দোকানে চা খেতে গেলে সেখানে পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে তার বড় ভাই খোরশেদ আলমসহ কয়েকজন মিলে আমার স্বামীর উপর অতর্কিত হামলা, মারধর করে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আলমগীরকে অচেতন অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে , নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন দুবাইয়ে কর্মরত ছিলেন, সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন। ভাইয়ের হাতে তার আকস্মিক মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে । স্ত্রী সাবিনা ইয়াসমিন ও শ্বশুর আবু সায়েদসহ স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী বলেন , পারিবারিক তুচ্ছ ঘটনায় এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত দাবি করেন তারা।

অভিযুক্ত খোরশেদ আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রামগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

রামগঞ্জে বিদ্যুৎ কে কেন্দ্র করে বড় ভাইর হাতে ছোট ভাই খুন

আপডেট সময় ০৩:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬