ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

রংপুরে সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন মখদুমীর ওপর সন্ত্রাসী হামলা

তারাবির নামাজ শেষে ফেরার পথে মারধর, মেডিকেলে ভর্তি; দোষীদের গ্রেপ্তারের দাবি রংপুরে বিশিষ্ট সাংবাদিক ও সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী-এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তিনি দৈনিক মানবকণ্ঠ পত্রিকার রংপুর জেলা প্রতিনিধি।

গত শনিবার দিনগত রাতে মসজিদে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে চিহ্নিত কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান কানে শ্রবণ সমস্যার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আনিছুল ইসলাম নামের এক ব্যক্তি এসফোরআর ক্যানেলের জমি দখল করে দ্বিতল ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ রয়েছে। ভবনের প্রথম তলার কাজ শেষে বর্তমানে দ্বিতীয় তলার নির্মাণকাজ চলমান। এ নির্মাণকাজের ছবি অজ্ঞাত এক ব্যক্তি তোলার পর আনিছুল ইসলাম ও তার সহযোগীরা সন্দেহ করেন, সাংবাদিক মহিউদ্দিন মখদুমী এ ঘটনায় জড়িত।

অভিযোগ রয়েছে, তারাবির নামাজ শেষে মসজিদ চত্বর থেকে মো: কারেট মিয়া তাকে জোরপূর্বক নিয়ে বাজার এলাকায় অবস্থানরত জহুরুল ইসলাম লাভলু ও আনিছুল ইসলামের সামনে মারধর করেন।

আহত সাংবাদিক মহিউদ্দিন মখদুমী বলেন,আমি কিছু বুঝে উঠতে পারিনি। একই এলাকায় বসবাস করি। হঠাৎ এভাবে হামলার শিকার হব ভাবিনি। আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে। আমি আইনের আশ্রয় নেব।

ঘটনার প্রতিবাদে রংপুর সদর উপজেলার সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠন তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে কোতয়ালী থানার ওসি আব্দুল গফুর জানান, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

রংপুরে সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন মখদুমীর ওপর সন্ত্রাসী হামলা

আপডেট সময় ০২:০১:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬