ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

চাঁপাইনবাবগঞ্জে সরকারি শিশু পরিবারে এরফান গ্রুপের ইফতার বিতরণ

​চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে আজ সরকারি শিশু পরিবারে (বালিকা) ইফতার বিতরণ করা হয়েছে। দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান এরফান গ্রুপের সহযোগিতায় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ব্যবস্থাপনায় এই আয়োজন সম্পন্ন হয়। ​শনিবার (২১ ফেব্রুয়ারি) রমজানের তৃতীয় দিনে সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে নিবাসী শিশুদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ও বিশেষ ব্যক্তিবর্গ শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং রমজানের পবিত্রতা বজায় রেখে এই মানবিক কার্যক্রমে শরিক হন।
​ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইকবাল হোসেন, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, ইউনিট সেক্রেটারি মো. খাইরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মফিজ উদ্দিন, সহকারী অধ্যাপক শফিউর রহমান বিপ্লব, কার্যনির্বাহী সদস্য ও সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান এবং রেড ক্রিসেন্টের ইউএলও মাহমুদুর রহমান।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, এরফান গ্রুপের এই মহতী উদ্যোগের ফলে সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুরা রমজানের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পাচ্ছে। মাসব্যাপী এই কার্যক্রমের আওতায় জেলার বিভিন্ন এতিমখানা ও জনবহুল স্থানে প্রতিদিন ইফতার বিতরণ অব্যাহত থাকবে। ​রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে শিশুদের মাঝে ইফতার পরিবেশন করেন। এ সময় উপস্থিত অতিথিরা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের জনহিতকর কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

চাঁপাইনবাবগঞ্জে সরকারি শিশু পরিবারে এরফান গ্রুপের ইফতার বিতরণ

আপডেট সময় ০৮:১৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬