ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

নওগাঁয় হারানো ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল পুলিশ

নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে হারানো বা চুরি যাওয়া ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার বিভিন্ন থানায় মোবাইল হারানোর জিডি হয়। জিডি নিয়ে আইসিটি শাখার একটি বিশেষ টিম নিয়মিত কাজ করে। সেই জিডিগুলোর প্রেক্ষিতে তদন্ত করে হারানো অথবা চুরি যাওয়া মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যস্ততাসহ বিভিন্ন কারণে হারানো সব মোবাইল পুলিশের পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। তবে হারানো সব মোবাইল উদ্ধারের জন্য সর্বদাই তৎপর রয়েছে এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

নওগাঁয় হারানো ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল পুলিশ

আপডেট সময় ০৪:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬