ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

পীরগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পীরগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন, পীরগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ রংপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোঃ নুরুল আমীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাহামুদুন নবী চৌধুরী পলাশ, উপজেলা জামায়াত ইসলামী বাংলাদেশে-র সভাপতি মাওলানা মিজানুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা এবং পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা মোঃ নুরুল আমীন ১৯৪৭ সালের প্রেক্ষাপট ও ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালি জাতি যে আত্মত্যাগ করেছে, তা বিশ্ব ইতিহাসে অনন্য দৃষ্টান্ত। ভাষা শহিদদের রুহের মাগফিরাত ও জান্নাত কামনা করে তিনি দোয়া করেন এবং মহান ২১ ফেব্রুয়ারির চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

পীরগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত

আপডেট সময় ০৩:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬