ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক সম্ভাবনার নতুন দিগন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিটের দামে ধস

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬১৩ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য এবং বিনম্র শ্রদ্ধায় ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ উদযাপ করা হয়েছে। আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিট থেকে শুরু করে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

​একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে আত্রাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

​সূর্যোদয়ের সাথে সাথে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ সভা কক্ষে শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া পাঠ, কবিতা আবৃত্তি এবং সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্ষুদে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে ভিন্ন মাত্রা যোগ করে।

শনিবার (২১শে ফেব্রুয়ারি) ​বেলা সারে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান-এর
সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম। সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস ও বাঙালি জাতীয়তাবাদে একুশের চেতনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

​সভাপতির বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম বলেন, ৫২-এর ভাষা আন্দোলনই আমাদের স্বাধীনতার বীজ বপন করেছিল। নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার সঠিক ব্যবহার এবং একুশের চেতনা ছড়িয়ে দিতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ আজ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, যা আমাদের জন্য চরম গৌরবের।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, আত্রাই থানা পুলিশের এসআই মো. সাহাজুল ইসলাম’সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন

আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আপডেট সময় ০৩:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬