ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে সকাল থেকে বৃষ্টি, থামবে কখন? বন মামলার নথি বদলে ফেলেছে বন সংরক্ষক এ.এস.এম. জহির উদ্দিন ফায়ারের গাড়ি চালক সাখাওয়াতের কোটি কোটি টাকা বন্যা মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড ফরিদপুরে বাসচাপায় নিহত ৪ ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’ : ব্রাহ্মণপাড়ায় এমপি জসিম উদ্দিন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর শ্রদ্ধাঞ্জলি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর পক্ষ থেকে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদ মিনারে উপস্থিত হয়ে ভাষাশহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, মহাসচিব শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক পলাশ শিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন— সময় টিভির জেলা প্রতিনিধি জয়ন্ত শেরালী, মাই টিভির আরিফুল হক আরিফ, দেশ টিভির জাবেরুল ইসলাম বাঁধন, প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক ভোরের বাণীর মোঃ শিহাব উদ্দিন, বিজয় টিভির বরকত মোল্লা, দৈনিক জনকণ্ঠের নিতিশ রায়, দেশকাল নিউজের মোঃ আবিদ হাসান মুছা, যুগকথার তানভীর ইসলাম, সাংবাদিক হাজী কাবিল মিয়াসহ একাধিক সাংবাদিক।
শ্রদ্ধাঞ্জলি শেষে প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন বলেন, “ভাষা আন্দোলনের চেতনা বাঙালির আত্মপরিচয়ের মূল ভিত্তি। ১৯৫২ সালের ভাষাশহিদদের আত্মত্যাগ আমাদের মাতৃভাষার মর্যাদা নিশ্চিত করেছে। সেই চেতনা ধারণ করেই গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল, সত্যনিষ্ঠ ও জনস্বার্থে কাজ করতে হবে।”
শহীদ মিনার প্রাঙ্গণে এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাশহিদদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জ-এর শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় ০২:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬